• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করা অতিরিক্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন– মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ. এফ. এম. সাইফুল করিম, উর্মি রহমান ও এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং নবনিযুক্ত বিচারপতিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকার ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে বিচারক নিয়োগের নতুন প্রক্রিয়া চালু করে। ওই অধ্যাদেশ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশে রাষ্ট্রপতি এই ২৫ জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত এই কাউন্সিল যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ আগস্ট আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে।

নবনিযুক্তদের মধ্যে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ