• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

মব বা মৃত্যুতে আমার ভয় নেই: ফজলুর রহমান

admin
আপডেটঃ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনের কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি সাত থেকে আটজন শিক্ষার্থী ফজলুর রহমানের বিষয়ে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চায়, মব সৃষ্টি করতে চায়। মব বা মৃত্যুতে আমার ভয় নেই। আমি মৃত্যুকে সামনে রেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষ।

সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারা জামায়াতের। আমি একজন মুক্তিযোদ্ধা, ’৭১ সালে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ১২০০ মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। জামায়াতে ইসলামী ’৭১ এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে কোনো আপস করব না।

তিনি বলেন, আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে।

জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা তিনি আমি বলেননি উল্লেখ করে তিনি বলেন, এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।

এখন তো অনেক কিছু বানানো হচ্ছে। এটা বানানো হতে পারে দাবি করে তিনি বলেন, যদি প্রমাণ হয় আমি এটা বলেছি তাহলে ক্ষমা চাইব।

বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে এই আইনজীবী বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ