• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

admin
আপডেটঃ : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এক বছর আগে সংঘটিত হত্যাযজ্ঞ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে।

এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব তুলে ধরে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

তার প্রস্তাবের মধ্যে রয়েছে—রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের রোডম্যাপ প্রণয়ন, দাতাদের সহায়তা অব্যাহত রাখা, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করা, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ, আসিয়ানের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ