• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

admin
আপডেটঃ : সোমবার, ২৩ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলার ভিত্তিতে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন এবং মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২০২৩ সালের ১৯ ডিসেম্বর মুহাম্মদ মনিরুল মাওলা তার পদ থেকে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ হাজার ৯২ কোটি টাকার ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান এস আলম, সাবেক এমডি মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ