• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল 

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। চলতি জুন মাসের শেষের দিকে প্রতিনিধিদলটি চীন সফর করবে।

বুধবার (১১ জুন) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চলতি মাসের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজ করছে চীন। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের চীন সফর করাচ্ছে দেশটির সরকার।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ