• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে: শাহবাজ শরিফ ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ শান্তিচুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা পপুলার লাইফের মুন্সিগঞ্জ জেলায় বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭৮ কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর ট্রেনে ঈদযাত্রার ২৬ মে’র অগ্রিম টিকিট বিক্রি আজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌকা হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত মেয়ে কারিনার অকাল মৃত্যুর পর বাবা কায়সার হামিদের আবেগি বার্তা

ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

admin
আপডেটঃ : রবিবার, ১৭ মে, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ যাত্রীদের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ২৮ মে ধরে তৈরি করা সময়সূচি অনুযায়ী, আজ রোববার (১৭ মে) ২৭ মে তারিখের আসনের টিকিট বিক্রি শুরু হবে। সব টিকিট অনলাইনে পাওয়া যাবে।

আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র, ১৪ মে বিক্রি হয়েছে ২৪ মে’র, ১৫ মে বিক্রি হয়েছে ২৫ মে’র এবং ১৬ মে বিক্রি হয়েছে ২৬ মে’র আসনের টিকিট।

টিকিট কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। একজন যাত্রী এই বিশেষ অগ্রিম টিকিট একবারের বেশি কিনতে পারবেন না এবং একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। একবার কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই।

এছাড়া যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া অন্য সব শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে কেনা যাবে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ