• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি

admin
আপডেটঃ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

রাজধানী ডেস্কঃ রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
‎
তিনি বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি গাড়ি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা এই গুলি চালিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
‎
‎ওসি বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো নিয়ে কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎জানা যায়, মগবাজারে বিশাল সেন্টারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের একটি ব্যক্তিগত অফিস রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ