• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে? তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ! কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার, গা-ঢাকা দিয়েছিল পরিবারসহ যাত্রাবাড়ীতে ৫ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে দুটি এবং সিটি কলেজের পাশ থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পৃথক স্থান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর থেকে উদ্ধার করা ককটেলের সঙ্গে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা একটি চিরকুটও পেয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব সমকালকে বলেন, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছান। পরে তাঁরা ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

ককটেলের সঙ্গে একটি চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি।

এদিকে দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশেও দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ