• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

‘প্রিন্স’-এ শাকিব খানের নায়িকা তাসনিয়া ফারিণ

admin
আপডেটঃ : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় আগেই যুক্ত হয়েছিলেন বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়। একে একে সবাই চূড়ান্ত হলেও নায়িকার বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এবার নায়িকার নামও জানা গেছে।

জানা যায়, শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ। কলকাতার অভিনেত্রী ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন!

বিষয়টির সত্যতা জানার জন্য যোগাযোগ করা হয় তাসনিয়া ফারিণের সঙ্গে। তিনি বলেন, তিনিই হচ্ছেন শাকিব খানের নয়িকা।

পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে মেগাস্টার শাকিব খানসহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন।

সম্প্রতি ‘প্রিন্স’-এর মূল টিম বলিউডে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে।

ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ’। কেবল ‘প্রিন্স’ নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ