• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

ওয়ারীতে রেস্টুরেন্টে বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

admin
আপডেটঃ : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর ওয়ারীতে ‘ওয়ারী পাস্তা ক্লাব’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রেস্টুরেন্টটির রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে আহতদের ধারণা।

দগ্ধদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসা একজন বলেছেন, একটি ভবনের তৃতীয় তলায় রেস্টুরেন্টটির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ বলেন, ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কামরুল এবং জসিম নামের দুজন ভর্তি হয়েছেন। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের তিন শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ