• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

রাজধানীতে বহুতল ভবনে আগুন

admin
আপডেটঃ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ রাজধানীর লালবাগে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে লালবাগের একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। পরবর্তীতে রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ