• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ইস্যুতে ফের মুখ খুললেন ভারতের সেনাপ্রধান

admin
আপডেটঃ : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ঢাকা-দিল্লি সম্পর্কে পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ঢাকা-ইসলামাবাদ ক্রমবর্ধমান ঘনিষ্টতার সুযোগে বাংলাদেশ থেকে ভারতবিরোধী সন্ত্রাসবাদের আশঙ্কা প্রকাশ করছেন তিনি।

শনিবার (৮ মার্চ) দুপুরে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রস্তুতি, অর্জিত অভিজ্ঞতা, বাংলাদেশ আর সীমান্ত পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেছেন, সন্ত্রাসের কেন্দ্রবিন্দু প্রতিবেশি একটি দেশের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতায় ভারত উদ্বিগ্ন। দ্বিবেদীর দাবি- বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক এখনও দৃঢ় আছে। ভুল বোঝাবুঝি এড়াতে নিয়মিত যোগাযোগ করছে দু’দেশের সেনাবাহিনী।

পাকিস্তানের সাথে চীনের উচ্চমাত্রায় সহযোগিতা থাকাকে ভারতের জন্য দ্বিমুখী হুমকি বলেছেন জেনারেল দ্বিবেদী। হুঁশিয়ার করে দ্বিবেদী বলেছেন, বাধ্য করা হলে এই দুই প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধে নামতেও প্রস্তুত ভারত। সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ