• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

নায়িকা শ্রাবন্তীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা যুবকের

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন। তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটির ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভক্তদের উচ্ছ্বাসে টইটম্বুর ভিড়ের মধ্যে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন শ্রাবন্তী। নিরাপত্তারক্ষীদের পাহারায় থাকা সত্ত্বেও কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ঠেলাঠেলি শুরু করে, কেউ ছবি তুলতে, কেউ বা শুধুই এক ঝলক দেখার জন্য ছুটে আসেন। কিন্তু এই ভিড়ের মধ্যেই ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা—এক যুবক অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করে।

ঘটনাটি টের পেয়েই রেগে যান শ্রাবন্তী। নিজেকে সামলে দ্রুত প্রতিক্রিয়া জানান, এক ব্যক্তিকে থাপ্পড়ও মারেন তিনি। তার রাগ ও প্রতিবাদের ভাষা স্পষ্ট ছিল, যা দেখে মুহূর্তেই চমকে যান আশপাশের লোকজন।

নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে দ্রুত শ্রাবন্তীকে মঞ্চে তুলে দেন। তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন।

এদিকে, শ্রাবন্তীকে আগামীতে দেখা যাবে উইডোজ প্রোডাকশনের ‘আমার বস’ সিনেমায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ