• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ

নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

admin
আপডেটঃ : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নিখোঁজ বিজিবি সদস্য বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর বঙ্গোপসাগরের মোহনা থেকে তার দেহ উদ্ধার করা হয়। এর আগে, চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে।

এর আগে, শনিবার সকালে নাফ নদের মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, শনিবার ভোররাতে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যান বিজিবি সদস্যরা। এসময় উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ