• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

রুমিন ফারহানা বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক : হাসনাত

admin
আপডেটঃ : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার-৩ আসনের এনসিপি নেতা মো. আয়াতউল্লার ওপর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত পনেরো বছর তিনি ভালো ছিলেন। তিনি তো ভালো থাকবেন শেখ হাসিনার থেকে প্লট চেয়েছিলেন। শেখ হাসিনার পতনে রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন।’

হাসনাত বলেন, আজকে যে হামলা হয়েছে এটা থেকে আগামী নির্বাচন কেমন হবে সেটা বুঝা যাচ্ছে। রুমিন ফারহানা বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা-পান্ডা নিয়ে আসতে পারতাম। অতএব আজকের ঘটনার পর বুঝা যায় বিএনপি কিভাবে নির্বাচনে কেন্দ্র দখল করবে। বাংলাদেশের মানুষ আর গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনকে দলকানা হিসেবে দেখতে চাই না। নির্বাচন কমিশন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে আস্থা ছিল সে আস্থা ধীরে ধীরে কমে যাচ্ছে। নির্বাচন কমিশনে বিভিন্ন পন্থি রয়েছে আমরা চেয়েছিলাম বাংলাদেশ পন্থি নির্বাচন কমিশনার।

বিএনপি যদি রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা ধরে নিব এসব বিএনপির হাইকমান্ডের ইশারায় হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ