• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সচিবালয় কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে চলমান আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয়ের কর্মচারীরা। পূর্বঘোষিত এক ঘণ্টার কর্মবিরতির পরিবর্তে এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৯ মে) কর্মবিরতি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর, মুহা. নূরুল ইসলাম ও কো-মহাসচিব মো. নজরুল ইসলাম।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী রোববার অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেবেন তারা। পরদিন সোমবার স্মারকলিপি দেওয়া হবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের কাছে। একইসঙ্গে মাঠপর্যায়ে সংস্থা ও প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমেও স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জরুরি সেবা বিবেচনায় এবার রোববার ও সোমবার কোনো এক ঘণ্টার কর্মবিরতি পালন হবে না। এর পরিবর্তে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

এদিকে, ২৫ ক্যাডারের কর্মকর্তারা আন্তঃক্যাডার বৈষম্যের অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো কলমবিরতি পালন করেছেন। তারা প্রশাসন ক্যাডারের বাইরে থাকা ১২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদ জানান। পাশাপাশি, ‘কৃত্য পেশাভিত্তিক’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা বাতিল ও সব ক্যাডারের মধ্যে সমতা চেয়ে দাবি উত্থাপন করেন।

সচিবালয় কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মুহা. নূরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন শনিবার। এরপর যদি সন্তোষজনক অগ্রগতি না হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে। রোববার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ