• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

কাশ্মীরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন অমিত শাহ

admin
আপডেটঃ : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার (২৩ এপ্রিল) জম্মু-কাশ্মীরের এ হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি।

পাশাপাশি, পেহেলগাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারণ এলাকাও তিনি পরিদর্শন করেন। খবর বিবিসির।

বৈসারণ এলাকায়ই মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালায়। এ ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৬ জন।

এদিকে, কংগ্রেস এমপি কেসি ভেণুগোপালও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীনগর গিয়েছেন।

সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সারা দেশের আপামর জনসাধারণ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে।’

এদিকে, পহেলগামে হামলার পর অনেক পর্যটক-ই এখন কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন। শ্রীনগর বিমানবন্দরের ট্যুর অপারেটররা জানিয়েছেন, পহেলগাম হামলার পর দেশি পর্যটকরা কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়ো করছেন। অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ