খুলনা জেলা বেকারী শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- কে, এল, এন-১২০, শেখপাড়া বাগানবাড়ী, খুলনা) নতুন আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন প্রদান করা হয়েছে।
৩০ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪:০০ টায় শেখপাড়া তেঁতুলতলাস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিটির অনুমোদন ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে মোনোনীত উপদেষ্টাবৃন্দ ও নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বসমূহ: উপদেষ্টা: ভিপি আসাদুজ্জামান মুরাদ ও ইকবাল হাওলাদার।
আহ্বায়ক: মোঃ দবির শেখ, সদস্য সচিব আজগর শেখ।
যুগ্ম আহ্বায়ক: রফিকুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ রবিউল ইসলাম।
সদস্যবৃন্দ: গোলাম রাব্বি, কুলসুম বেগম, জামশেদ, সাগর, মহিদুল শেখ, রানা, আবু সাঈদ, হুমায়ুন কবির এবং রাজা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি বেকারী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
![]()