• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

admin
আপডেটঃ : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ সাম্প্রতিক সময়ে অপরাধী চক্রের সহিংসতা বেড়ে যাওয়ায় ভেনেজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুতায় সাময়িকভাবে সেনা ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।

বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির নর্তে দে সান্তানদের বিভাগের রাজধানী কুকুতায় গত কয়েক দিনে একাধিক সহিংস ঘটনা ঘটেছে।

এর মধ্যে এক মেয়র প্রার্থীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া বোমা হামলায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। স্থানীয় প্রশাসন এসব তথ্য জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা কুকুতায় অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। তিনি বলেন, ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা সাময়িকভাবে বহাল থাকবে।’

এ নির্দেশের ফলে শহরটিতে অতিরিক্তসংখ্যক পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হবে। তবে কতজন নিরাপত্তা সদস্য পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

গত ৭ আগস্ট ক্ষমতা গ্রহণের পর এটি দ্বিতীয়বারের মতো কোনো শহরে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিলেন ডানপন্থী প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা।

এর আগে সেপ্টেম্বরে দেশটির জনপ্রিয় পর্যটন শহর সান্তা মার্তায় একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

সে সময় মাদক পাচারকারী একটি সশস্ত্র চক্রের হামলায় শহরটির বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তের বিস্তীর্ণ ও দুর্গম এলাকাজুড়ে মাদক পাচার, অবৈধ খনিজ উত্তোলন এবং চোরাচালানের সঙ্গে জড়িত একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে বিলুপ্ত সশস্ত্র সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-এর বিদ্রোহী অংশ এবং ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)।

সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা দেশজুড়ে আকাশ ও স্থল অভিযান জোরদার করেছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ