• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ১০০ গোলের মাইলফলকের চেয়েও দলের জয় বড়: এমবাপে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রাহমান চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

দুর্ঘটনা ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে।

গুরুতর আহত ছয় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস ও লরি হেফাজতে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ