• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন নরসিংদীতে লক্ষ্মীপূজা উপলক্ষে দেবী লক্ষ্মীর প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, ধ্বংস করা হলো নিষিদ্ধ সরঞ্জাম সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী কানাডায় পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি খিলগাঁওয়ে শিক্ষক ও বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না! ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ

বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন

admin
আপডেটঃ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাকায় পল্লী সেবা সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, পলিথিনের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

ড. মো. সানাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।

সজিব রহমান সবুজ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো সাইফুল ইসলাম, পল্লী সেবা সংস্থার এরিয়া ম্যানেজার পারুল খানম, সংস্থাটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক নজরুল ইসলাম, ভোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য সাব্বির হোসেন রয়েল এবং বিশিষ্ট সমাজসেবক মাসুম ইসলাম, ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমিন বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় পলিথিনের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব, মাটি ও পানি দূষণ এবং জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার কমানো, বিকল্প পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে উৎসাহিত করা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।।

প্রধান অতিথি সুমা খাতুন বলেন, পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ