• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

বিডিআর সদস্যদের মিছিলে পুলিশের বাধা, শিক্ষাভবন মোড়ে উত্তেজনা

admin
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিলে জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

শিক্ষাভবন মোড়ে সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিডিআর সদস্যদের মিছিল আর পুলিশের বাধায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় একঘণ্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফের সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে সরে যান। এক পর্যায়ে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ