রাজধানী ডেস্ক রিপোর্টঃ আজ শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গোলাপবাগে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত ‘ওয়াশ স্থাপনা’ উদ্বোধন করা হয়েছে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহমুদুল হাসান, এনডিসি মহোদয় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ও হস্তান্তর করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াটারএইড বাংলাদেশ, সুইডেন দূতাবাস এবং সাজিদা ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগ নগর পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই ধরণের টেকসই উন্নয়ন আমাদের শহরকে আরও বাসযোগ্য করে তুলবে।
![]()