• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড রমজান মাসব্যাপী প্রগ্রেসিভ লাইফের উদ্যোগে ‘তালিমুল কুরআন’ প্রশিক্ষণ চলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত মালদ্বীপে ময়লার স্তূপে বাংলাদেশির মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কান নাগরিক বাধার মুখে ফুল না দিয়েই শহীদ মিনার ছাড়েন রুমিন ফারহানা শহীদ মিনারে জামায়াত আমিরের নেতৃত্বে জোটের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মালদ্বীপে ময়লার স্তূপে বাংলাদেশির মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কান নাগরিক

admin
আপডেটঃ : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

প্রবাস ডেস্ক রিপোর্টঃ মালদ্বীপের থিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে কর্মরত অবস্থায় ২৪ বছর বয়সি প্রবাসী বাংলাদেশি আমিন মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ৩২ বছর বয়সি শ্রীলঙ্কান নাগরিক হেশান মাদুরাঙ্গা দিশানায়েকে মেনিকার ১০ দিনের রিমান্ড শেষে আরও ৪৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির স্থানীয় আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) হেশান মাদুরাঙ্গাকে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নিয়ে বিচারক এ আদেশ দেন।

দেশটির প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, হেশান মাদুরাঙ্গা দিশানায়েকে মেনিকা ওই খননকারী যন্ত্র (এক্সক্যাভেটর) পরিচালনা করছিলেন, যার আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

প্রশাসনের ধারণা, গত ২৬ জানুয়ারি থিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে (যেখানে তিনি কাজ করতেন) খননকারী যন্ত্রের আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়।

প্রবাসী আমিন মিয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারিক প্রক্রিয়া চলাকালে খননকারী যন্ত্রের চালক হেশানকে আটক রাখতে চেয়েছিল স্থানীয় প্রশাসন। বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে রিমান্ড বাড়িয়ে আরও ৪৫ দিন মঞ্জুর করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমিন মিয়ার মাথায় খননকারী যন্ত্র দিয়ে একাধিক আঘাত করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, হেশান যন্ত্রটি বন্ধ না করে চালিয়ে যাচ্ছিলেন। প্রশাসনের দাবি, যন্ত্রটি ভুলভাবে পরিচালনার কারণেই আমিন মিয়ার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় হেশানের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, হেশান একই প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত ছিলেন। যে দিন আমিন মিয়ার মৃত্যু হয়, সে দিনই তিনি মালদ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘিরে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলমান।

মালদ্বীপে দুদিন ধরে কর্মস্থল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি আমিন মিয়া। পরে ২৮ জানুয়ারি রাতে থিলাফুশি আইল্যান্ডের ময়লার স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিককে গ্রেফতার করা হয়। প্রথমে তাকে ৭ দিনের রিমান্ড দেয়া হয়, পরে তা বাড়িয়ে ১০ দিন করা হয়। নিহত আমিন মিয়া মালদ্বীপের ওয়েস্ট ম্যানেজমেন্ট করপোরেশনে (ওয়ামকো) গত ছয় মাস ধরে কর্মরত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ