• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড রমজান মাসব্যাপী প্রগ্রেসিভ লাইফের উদ্যোগে ‘তালিমুল কুরআন’ প্রশিক্ষণ চলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত মালদ্বীপে ময়লার স্তূপে বাংলাদেশির মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কান নাগরিক বাধার মুখে ফুল না দিয়েই শহীদ মিনার ছাড়েন রুমিন ফারহানা শহীদ মিনারে জামায়াত আমিরের নেতৃত্বে জোটের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

admin
আপডেটঃ : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে শহরের বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজির চালক, অপর একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ