• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড রমজান মাসব্যাপী প্রগ্রেসিভ লাইফের উদ্যোগে ‘তালিমুল কুরআন’ প্রশিক্ষণ চলছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত মালদ্বীপে ময়লার স্তূপে বাংলাদেশির মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কান নাগরিক বাধার মুখে ফুল না দিয়েই শহীদ মিনার ছাড়েন রুমিন ফারহানা শহীদ মিনারে জামায়াত আমিরের নেতৃত্বে জোটের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রমজান মাসব্যাপী প্রগ্রেসিভ লাইফের উদ্যোগে ‘তালিমুল কুরআন’ প্রশিক্ষণ চলছে

admin
আপডেটঃ : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ পবিত্র রমজান মাসব্যাপী প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর উদ্যোগে ‘তালিমুল কুরআন’ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

আল কুরআনুল কারীম অবতীর্ণের মাস হিসেবে পবিত্র রমজান মাসে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে প্রধান কার্যালয় ও নিকটবর্তী অফিস সমূহে কর্মরতদের মধ্য হতে পবিত্র কুরআন শিখতে আগ্রহীদের নিয়ে মাসব্যাপী ‘তালিমুল কুরআন’ প্রশিক্ষণ এর আয়োজন করা হয়েছে।

১লা রমজান মোতাবেক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ তারিখ দুপুর ০১:৩০ টায় প্রধান কার্যালয়ের বোর্ড রুমে কোম্পানির সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইদুল আমিন উপস্থিত থেকে প্রশিক্ষণটির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির সিনিয়ৱ উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহজাহান আজাদী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী এবং প্রশিক্ষক হাফেজ মাওলানা মোঃ আইনুল হক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ জনাব এ বি এম সাইফুল ইসলাম।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ