• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জাসায়াতে ইসলামীর ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ লাল পাসপোর্ট জমা দিয়েছেন ড. ইউনূসসহ বিদায়ী সরকারের উপদেষ্টারা সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র রমজানের শুরুতেই চড়া নিত্যপণ্যের বাজার বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া শতভাগ মওকুফ অবশেষে ৯ জেলায় খুললো আ’ লীগের কার্যালয় শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের নৌবাহিনী অংশ নিয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাড়ম্বরে আয়োজিত এই মহড়ায় বৈশ্বিক সামুদ্রিক ঐক্য ও সহযোগিতার বার্তা দেওয়া হয়।

এই মহড়ায় নিজেদের সক্ষমতা ও বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বাংলাদেশ নৌবাহিনী পাঠিয়েছে তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, মহড়ায় অংশ নিতে গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) ভারতের জলসীমায় পৌঁছায় বাংলাদেশের এই রণতরী।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আয়োজনে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করছে তাদের বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের মতো দেশগুলো তাদের যুদ্ধজাহাজ নিয়ে এই মহড়ায় যোগ দিয়েছে। এর মধ্যে ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট ‘কেআরআই বুং তোমো-৩৫৭’ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধজাহাজ ‘আল ইমারাত’-এর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মহড়া শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘এই মহড়া মূলত সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য এবং শ্রদ্ধার এক অনন্য প্রতিফলন। ভিন্ন ভিন্ন পতাকাবাহী এসব জাহাজ এবং বিভিন্ন দেশের নৌ সেনারা আজ ঐক্যের চেতনাকেই তুলে ধরছেন।’

এবারের নৌ মহড়ার মূল থিম রাখা হয়েছে ‘সামুদ্রিক ঐক্য’। এই থিমের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “সম্মিলিত এই নৌবাহিনীর দৃঢ় সংকল্প যেকোনো বাধাকে অতিক্রম করার ক্ষমতা রাখে। বিশ্ব সম্প্রদায়ের কাছে এটি একটি অত্যন্ত ইতিবাচক বার্তা।”

আন্তর্জাতিক সমুদ্র নীতিতে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাসী এবং এই নীতির মাধ্যমেই বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করে দেশটি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ