• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

হানিমুনে গিয়ে বর খুন, নিখোঁজ নববধূকে উদ্ধারে নেমেছে ড্রোন

admin
আপডেটঃ : রবিবার, ৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ দেশের সবচেয়ে নিরাপদ সমুদ্র সৈকতে হানিমুন করতে গিয়ে খুন হয়েছেন বর রাজা রাজবংশী। এ ঘটনার পর স্ত্রী সোনম রাজবংশী নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে ড্রোন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সদ্য বিবাহিত এই দম্পতি ভারতের  মধ্যপ্রদেশ থেকে মেঘালয়ের সোহরায় হানিমুনে গিয়েছিলেন। এ ঘটনায় মেঘালয় রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এ ঘটনা তদন্তে নেমেছে একাধিক নিরাপত্তা ও উদ্ধারকারী সংস্থা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের নিখোঁজ তরুণী সোনম রাজবংশীর (২৭) সন্ধানে তল্লাশি অভিযান চালাতে ড্রোন ব্যবহার করছে মেঘালয় সরকার। এই অভিযানে অংশ নিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), এসআরটি, ফায়ার ও এমার্জেন্সি সার্ভিস, স্পেশাল অপারেশনস টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা।

প্রতিবেদনে আরও বলা হয়, গত শুক্রবার প্রতিকূল আবহাওয়া ও দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও অন্ধকার হয়ে আসায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। শনিবার অভিযান আবার শুরু হয়েছে। একইসঙ্গে সোনমের স্বামী রাজা রাজবংশীর (২৯) হত্যাকাণ্ডের তদন্তও চলছে।

এ ঘটনার পর রাজ্যের প্রবেশদ্বারগুলোতে অসংখ্য সিসিটিভি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে বিরোধী দলনেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মুখুল সাংমা বলেন, এই দম্পতি মেঘালয়কে সবচেয়ে নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন। এই মর্মান্তিক প্রাণহানির জন্য আমি সমবেদনা জানাই।

তিনি আরও বলেন, এ ঘটনা রাজ্য সরকার ও সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা হওয়া উচিত। এটা কোনো জঙ্গি সংগঠনের সদস্যের কাজ না-ও হতে পারে, তবে এটি রাজ্যে বিদ্যমান সমস্যাগুলোরই বহিঃপ্রকাশ। তাই সরকারকে জাগতে হবে, নাগরিকদের জাগতে হবে, আমাদের সবাইকে জাগতে হবে। মেঘালয় রেসিডেন্টস, সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট, ২০১৬ যথাযথভাবে প্রয়োগ করতে হবে, যেখানে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ