• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

হবু পুত্রবধূকে আদরে জড়ালেন শ্রাবন্তী!

admin
আপডেটঃ : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে এবার শিরোনামে এলেন তার হবু পুত্রবধূর সঙ্গে থাকা এক দারুণ সম্পর্ক নিয়ে। সম্প্রতি শ্রাবন্তীকে দেখা গেল তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, এ সময় তাকে আদরে ভাসান অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। অভিনেত্রী শুরু থেকেই তাদের এই সম্পর্ককে সমর্থন করেছেন।

সম্প্রতি ছিল দামিনী ঘোষের জন্মদিন। সেই উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও অভিমন্যু দুজনেই। সেখানেই শ্রাবন্তী তার হবু পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাইয়ে দেন। তাদের এই স্নেহময় মুহূর্তের ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে।

অভিনেত্রী শ্রাবন্তী এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক শাশুড়ি-বৌমার প্রথাগত সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্ক কিছুটা ‘বোন’ এর মতো। এর কারণ হলো তাদের দুজনের বয়সের ব্যবধান খুব কম। শ্রাবন্তীর থেকে দামিনী মাত্র দশ বছরের ছোট। অন্যদিকে, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়।

এদিকে, ছেলে অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রী জানিয়েছেন, অভিমন্যু তার ‘খুব ভালো বন্ধু’ এবং তার সবচেয়ে বড় সমালোচক।

গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘দেবী চৌধুরানি’ ভালো ব্যবসায়িক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জিও অভিনয় করেছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ