• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন- মো. শফিউল্লাহ হাওলাদার (২৫) ও মো. দুলাল হাওলাদার (৩০)।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা পূর্ব থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের একটি বাসার নিচতলায় বিক্রয়ের উদ্দেশে অবৈধ মাদকদ্রব্য মজুদ করা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশি মদ ও ২০ কেস বিয়ার উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে শফিউল্লাহ হাওলাদার ও দুলাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির ওই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ