• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু ‘ডাকার চতুর্থ ইয়ুথ অলিম্পিক’: ৩ ইভেন্টে লাল-সবুজের ৪ অ্যাথলেট জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ জাপানের টোকিওতে মর্যাদাপূর্ণ OLIS সেমিনার শেষ করলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ভারতের গুয়াহাটির হোটেলে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার ১

যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকার যাত্রাবাড়ীতে মার্কেট থেকে স্বর্ণ চুরির রেশ কাটতে না কাটতেই এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এ ঘটনায় শপিং মলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান এ স্বর্ণ চুরি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল এই স্বর্ণ চুরি করে।

শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ