• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী চাঁদপুরে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীরগঞ্জে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট তাজমিনের কক্সবাজার যাত্রা নিয়ে সামনে এলো নতুন তথ্য

মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি

admin
আপডেটঃ : সোমবার, ৯ মার্চ, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুরে একটি ফিলিং স্টেশনে চাহিদামতো তেল না দেওয়ায় আগ্নেয়াস্ত্র বের করে পাম্প কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে। হুমকিদাতা ওই ব্যক্তির নাম সৈয়দ মাহমুদুল ইলা।

রোববার (৮ মার্চ) দুপুর ২টা ৫৩ মিনিটে মোহাম্মদপুরের সোনার বাংলা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও মাহমুদুল ইলা নিয়ম ভেঙে আগে তেল নিতে আসেন। গাড়িতে তাঁর স্ত্রী অসুস্থ থাকায় মানবিক কারণে তাঁকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়া হয়। তবে তিনি সরকারি নির্দেশনার বাইরে অতিরিক্ত তেল দাবি করেন।

এ সময় পাম্প কর্মীরা বাড়তি তেল দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি কোমর থেকে পিস্তল বের করে তাঁদের হুমকি দেন এবং পরে সেখান থেকে চলে যান। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ওই ফুটেজে দেখা যায়, ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর মাহমুদুল ইলা পাম্প কর্মচারীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি কোমর থেকে পিস্তল বের করে কর্মচারীর দিকে তেড়ে যান। এ সময় সেখানে উপস্থিত লোকজন জড়ো হয়।

পাম্প সংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে স্ত্রী অসুস্থ বলে জানান। তখন কর্মীরা তাঁকে ম্যানেজারের অনুমতি নিতে বলেন। ম্যানেজার পরিস্থিতি বিবেচনা করে তাঁকে ১ হাজার ৫০০ টাকার তেল দেওয়ার অনুমতি দেন।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত ম্যাজিস্ট্রেট বিষয়টি জানেন এবং অস্ত্রের লাইসেন্স দেখে তাৎক্ষণিকভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তাঁর অস্ত্রটি থানায় জমা রাখা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ