• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার করা হয়েছে। জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে বাস উদ্ধারের পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বাসটি উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তার দুজন হলেন মো. রাসেল (২১) ও লালচান (৩০)। রাসেল মহাখালী বাস টার্মিনালে থাকতেন। আর লালচান তেজগাঁও শিল্পাঞ্চলের তিব্বত এলাকার একটি কারখানায় থাকতেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়, বুধবার ভোর ৪টার দিকে মাহফুজ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনালে পার্ক করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়েছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯। বাসটিতে থাকা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা জানতে পারেন, বাসটি মিরপুর বেড়িবাঁধে অবস্থান করছে। পরে রূপনগর থানা পুলিশের একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড়ের কাছে বাসটির অবস্থান শনাক্ত করে। পুলিশ বাসটিকে ধাওয়া করে আটক করে। এ সময় বাসে থাকা রাসেল ও লালচানকে গ্রেপ্তার করা হয়।

চুরির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ