• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান

ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে: মিষ্টি জান্নাত

admin
আপডেটঃ : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ঢালিউড সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাতের পর্দার উপস্থিতি যতটা না বেশি, তার চেয়ে বেশি সামাজিক মাধ্যমে সমালোচিত। অভিনয়ের চেয়ে ব্যক্তিগতজীবন আর সোজাসাপ্টা মন্তব্যের কারণেই বেশি খবরের শিরোনামে থাকেন তিনি। এবার অভিনেত্রী সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

সামাজিক মাধ্যম পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন—বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই। ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।

এর আগে আরেক বার্তায় তার ক্যারিয়ার ও পেশাদারত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন মিষ্টি জান্নাত। সেখানে অভিনেত্রী বলেছিলেন, সিনেমার ছোট কোনো চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই প্রকৃত সাহসিকতা। কাজ কম করলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নারাজ এ অভিনেত্রী।

হঠাৎ কেন মিষ্টির এই মেজাজ বদল, তা নিয়ে অবশ্য তার ভক্ত-অনুসারীদের মনে কৌতূহল দেখা দিলেও নেটিজেনদের বড় একটি অংশ তার এই মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তার পোস্টের কমেন্ট বক্সে সমর্থন জানিয়ে এক নেটিজেন লিখেছেন—একদম ঠিক কথা বলেছেন; সঠিক সিদ্ধান্ত।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় অভিনেত্রী মিষ্টি জান্নাতের। বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও কাজ করছেন তিনি। তবে প্রায়শই তার করা বিভিন্ন মন্তব্য বিনোদনপাড়ায় বিতর্কের জন্ম দেয়। তবে এবার ‘ভদ্রতার মূল্য নেই’ বলে তিনি ঠিক কী ইঙ্গিত দিলেন, তা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ