• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ব্যতিক্রমী বুবলী আসছে “ঈদ মাতাতে”

admin
আপডেটঃ : শনিবার, ১০ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ঈদুল ফিতরের একাধিক সিনেমা এখনো চলছে প্রেক্ষাগৃহে। অন্যদিকে, এরইমধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার সিনেমার প্রস্তুতি।

গত ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। আর আসছে ঈদে মুক্তির মিছিলে রয়েছে সাতটি দেশি সিনেমা। এর মধ্যে শাকিব খান, আরিফিন শুভ, শরিফুল রাজ, বাঁধন, ফারিণ, পূজা চেরিরা হাজির হবেন সিনেমা নিয়ে।

আর গত কয়েক বছর ধরেই ঈদে টানা মুক্তি পেয়ে আসছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা। এবারো তার ব্যতিক্রম না হলেও ব্যতিক্রম গল্প ও চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এবার ঈদে তিনি। কারণ এবারই প্রথম নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ নায়িকাকে। তার ঈদের সিনেমার নাম ‘পিনিক’। পরিচালনা করছেন জাহিদ জুয়েল। সিনেমায় তার নায়ক আদর আজাদ। ‘তালাশ’ এবং ‘লোকাল’-এর পর ‘পিনিক’ বুবলী-আদর জুটির তৃতীয় কাজ। থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর ছবিটিতে প্রাধান্য পেয়েছে জিঘাংসা, প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্প। বুবলী-আদর ছাড়াও এতে অভিনয় করেছেন- আলী রাজ, ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালামের মতো অভিনেতারা। ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের সঙ্গে সিনেমার সহ-প্রযোজনা করেছেন অভিনেতা শিমুল খান।

এ ছবি প্রসঙ্গে বুবলী বলেন, ঈদে সিনেমা মুক্তি পাওয়াটা একজন শিল্পীর জন্য বড় ব্যাপার। সেদিক থেকে গত কয়েক বছর ধরে প্রতি ঈদে আমার সিনেমা মুক্তি পাওয়া আমার ক্যারিয়ারেরই উল্লেখযোগ্য ঘটনা। ‘পিনিক’ এ ক্যারিয়ারের সব থেকে ব্যতিক্রমী বুবলীকে আবিষ্কার করতে পারবেন দর্শক। আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি ছবিটি মুক্তির।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ