• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন 

admin
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। রোববার (০৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা জামিল নিজেই।

তিনি বলেন, দুই পরিবারের উপস্থিতি আমরা বিয়ে করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের চেনাজানা। এরপর কখন যে একে অপরের প্রেমে পড়েছি আমরা নিজেরাও জানি না। সেই প্রেম বিয়ে গড়িয়েছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।

জানা গেছে, জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। অতঃপর তাদের চার হাত এক হয়েছে।

দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ