• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার গ্রেপ্তার

admin
আপডেটঃ : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান।

তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম খায়রুল বাশারকে গ্রেফতার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার দাবি জানান।

বাংলাদেশের আইন অনুযায়ী, কলেজের সেশন ফি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার নিয়ম থাকলেও, তারা তা না করে মানিলন্ডারিং আইন লঙ্ঘন করে শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করেছে। তারা বিদেশি কলেজগুলোর ভুয়া অফার লেটার তৈরি করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে, দাবি ভুক্তভোগী শিক্ষার্থীদের।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ