• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

প্রেমিকের হাতে খুন জনপ্রিয় অভিনেত্রী

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু হয়েছে গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সেখানকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

২১ ডিসেম্বর ফোন পেয়ে অভিনেত্রীর নিউ জার্সির বাড়িতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমানিকে রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রের খবর, ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলের ছুরির আঘাতেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

ওই ঘটনার পরেই জর্ডন ডি জ্যাকসন-স্মলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইমানি ও জর্ডন একে অন্যকে চিনতেন। ইমানির তিন বছরের এক সন্তান রয়েছে।

ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের আবহ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ