• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

admin
আপডেটঃ : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮০ পেরিয়েও অভিনয় ও জীবনবোধে এখনো চিরসবুজ। তার এই গভীর জীবনদর্শন ভক্ত-অনুরাগীদের মনে নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে। অনেকেই বলছেন, জীবনের কঠিন সময়ে অমিতাভের এ কথাগুলো আত্মবিশ্বাস বাড়াতে টনিকের মতো কাজ করবে। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ব্লগে জীবনের এক কঠিন সত্য নিয়ে হাজির হয়েছেন বিগবি। তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, জীবনের লড়াইয়ে দিনশেষে মানুষ একা। পোস্টে অমিতাভ আরও লিখেছেন— জীবনের প্রতিটি মোড় বা সংগ্রামের ক্ষেত্রে একজন ব্যক্তিকে শেষ পর্যন্ত একাই লড়তে হয়। এই একাকীত্বকে নেতিবাচক হিসেবে নয়, বরং আত্মমর্যাদা ও শক্তির জায়গা থেকে তুলে ধরেছেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটসের একটি বিখ্যাত উক্তিও শেয়ার করে নিয়েছেন এ কিংবদন্তি অভিনেতা।

নিজের সেই অভ্যন্তরীণ শক্তির ওপর বিশ্বাস রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রত্যেকের ভেতরেই একটি ব্যক্তিগত শক্তি থাকে, যা অনেক সময় পরিমাপ করা কঠিন হয়ে পড়ে। এটিই প্রতিটি মানুষের সবচেয়ে বড় অস্ত্র। একে নিজের ভেতরে সযত্নে রাখুন। যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখনই কেবল একে উন্মোচন করুন। মনে রাখবেন— এটিই হবে আপনার জীবনের সেরা রক্ষাকর্তা।

অমিতাভ বলেন, আপনার পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা। জ্ঞানী ব্যক্তিদের উপদেশ ও পরামর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ দায়িত্বটা সবসময় আপনারই। আপনি যা কিছু অনুভব করেন, যে অভিজ্ঞতা লাভ করেন, ভাবেন, সহ্য করেন, উপভোগ করেন কিংবা চিন্তা করেন— সবই আপনি। আপনিই সর্বশ্রেষ্ঠ। শুধু আপনিই গুরুত্বপূর্ণ, আর কিছু নয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ