• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

নেশার টাকার জন্য চার মাসের শিশু বিক্রির অভিযোগে মামা গ্রেফতার

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জেলা ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে নেশার টাকা যোগাড় করতে চার মাসের শিশু আপন ভাগিনা আনামকে ৪০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে শিশুটির মামা জিয়ারুল আলমের বিরুদ্ধে।

এ ঘটনায় মডেল থানা পুলিশ রাতে মাদকাসক্ত জিয়ারুলকে (২৩) গ্রেফতার করে সোমবার (৫সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে।

জানা যায়,উপজেলার মমিনপুর ইউনিয়নের চন্দ্রাপুর গ্রামের আল আমিনের শিশু পুত্র আনাম বিছানা থেকে রবিবার (৪ অক্টোবর) রাত ২ টার পর থেকে নিখোঁজ হয়। খোঁজাখুজি করেও শিশুটিকে না পেয়ে ভেঙ্গে পড়ে মা মনিরা বেগম।

এক সময় বিষয়টি জানাজানি হলে মামা জিয়ারুলের উপর সন্দেহ দেখা দেয় পরিবারের । জিঞ্জাসাবাদে শিশুটিকে দিনাজপুরে বিক্রি করে দেয়ার কথা শ্বিকার করে মামা জিয়ারুল। পরিবারের পক্ষ থেকে ৯৯৯ (জরুরি সেবায়) কল করা হলে দিনাজপুর সদর মাতা সাগর নামক স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, বিক্রি কিংবা পাচারের উদ্দেশ্যে শিশুটিকে চুরি করা হয়। উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর মামা জিয়ারুল সহ অভিযুক্তদের আশামি করে মামলা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ