• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার টেংগাপাড়া ও মাইলোরা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মোহনগঞ্জের টেংগাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে রানা মিয়া (২৭), মাঘান গ্রামের রুকন মিয়ার ছেলে আসিফ মিয়া (২১), নওহাল গ্রামের ইনছান মিয়ার ছেলে আল মামুন তালুকদার (২৫), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মিরারবন গ্রামের মৃত নিদু মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৪২), একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৪) এবং মোহনগঞ্জের দেওথান গ্রামের মৃত শাজাহান শেখের ছেলে রাজন আহমেদ (৩৫)।

এর মধ্যে রানা মিয়াকে ১৫ দিন, আসিফ মিয়াকে ২০ দিন, আল মামুন তালুকদারকে দুই মাস, সাহাব উদ্দিনকে ১৫ দিন, সবুজ মিয়াকে ২০ দিন এবং রাজন আহমেদকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও করা হয়। মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের দণ্ড দেন। পরে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ