• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

না ফেরার দেশে অভিনেতা এরিক ডেন

admin
আপডেটঃ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন আর নেই। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ৫৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য স্নায়বিক ব্যাধি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস)-এর সঙ্গে লড়াই করছিলেন।

অভিনেতার প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জীবনের শেষ সময়টুকু এরিক ডেন পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গেই কাটিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।

গত বছর প্রথমবার নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন এরিক ডেন। তখন তিনি জানিয়েছিলেন, এএলএসের কারণে তার ডান হাত সম্পূর্ণভাবে কর্মক্ষমতা হারিয়েছে। মৃত্যুর প্রায় তিন সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনাও বাতিল করতে হয়েছিল তাকে।

তবে অসুস্থতা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। জীবনের শেষ দিনগুলোতে এএলএস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি গবেষণা কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এরিক ডেন। এছাড়া এইচবিও-র জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’-তে ‘ক্যাল জ্যাকবস’ চরিত্রে তার অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ