• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ বলিউডের মেগাস্টার আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। জানা গেছে, তিনি তার দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করবেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, দুই বছরের বেশি সময় ধরে সম্পর্কে থাকা এই জুটি বর্তমানে একসঙ্গে বসবাসও করছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে খুবই সীমিত আয়োজনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

প্রতিবেদন অনুযায়ী, আমির খান ও গৌরি স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো হলেও তাদের সম্পর্ক শুরু হয় ২০২৪ সালের শুরুতে, বেঙ্গালুরুতে এক পারিবারিক সূত্রের মাধ্যমে। পরবর্তীতে আমির তার ৬০তম জন্মদিনে গৌরিকে প্রকাশ্যে “পার্টনার” হিসেবে পরিচয় করিয়ে দেন।

গৌরি স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনস-এর সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি বেঙ্গালুরুর একটি সেলুন চেইনের সঙ্গে কাজ করতেন। তিনি পূর্ববর্তী সম্পর্কে এক সন্তানের জননী।

আমির খান তার ব্যক্তিগত জীবনে স্থিতি ও সুখের কথা বহুবার প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গৌরির সঙ্গে সম্পর্ক তাকে মানসিকভাবে স্থিতিশীল করেছে এবং তারা ইতোমধ্যে একসঙ্গে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

আমির খান এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথমে তিনি রিনা দত্তকে বিয়ে করেন এবং পরে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদ ঘটে। দুই সম্পর্ক থেকেই তার তিন সন্তান রয়েছে।

শোনা যাচ্ছে, এই ঘরোয়া অনুষ্ঠানে বলিউডের কয়েকজন শীর্ষ তারকাও উপস্থিত থাকতে পারেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ