• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

চাঁদাবাজির সময় এনসিপি নেতা হাতেনাতে আটক

admin
আপডেটঃ : শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুরে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়েছে এক স্থানীয় জাতীয় নাগরিক পার্টির এক নেতা। জানা গেছে, বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে পাবর্তীপুর উপজেলার মহেশপুর গ্রামের রসুলপুরে এলাকায় সেনাকল্যাণ সংস্থার ট্রাক আটক করে চাঁদাবাজির সময় তারিকুল ইসলাম (৪০) নামে এনসিপির ওই নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি নিজেকে এনসিপির পার্বতীপুর উপজেলার মুখ্য সংগঠক দাবি করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাকে করে কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়কের রসুলপুর নামক এলাকায় গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন চাঁদা দাবি করে। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে গ্রেফতার করে। এ সময় পালিয়ে যান অন্যরা। পরে সেনাবাহিনী ও র‍্যাব-১৩-এর একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এনসিপি নেতা তারেককে রাত ১০টার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী ও র‍্যাব-১৩। এই ঘটনায় রাতেই সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ