• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

admin
আপডেটঃ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ এবারের হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চেই তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

জমকালো দশম ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। হাতে বিশেষ পুরস্কার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলবো কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।’

এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।’

তার কথায়, ‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য কৃতজ্ঞতা। এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ