• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

গুলশানে স্পা সেন্টারে অভিযান, আটক ৫৩

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দু’টি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিভিন্ন বয়সী ৫৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। গুলশান থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে গুলশানের ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দু’টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই ৫৩ জনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড ছাড়াও দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদে বুধবার রাতে ওই দু’টি স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযানের বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ