• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

কানাডায় দুই নায়িকা নিয়ে ঝড় তুলছে জায়েদ খান

admin
আপডেটঃ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বিনোদন ডেস্কঃ দীর্ঘদিন ধরে আমেরিকায় রয়েছেন জায়েদ খান। সেখানেই নিজের কাজে মুখর রয়েছেন তিনি। এবার নাম লেখালেন নতুন সিনেমায়। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন।

এই সিনেমায় জায়েদ খানের নায়িকা দুজন-অধরা খান ও শিরিন শিলা। সম্প্রতি কানাডায় হয়েছে সিনেমাটির মহরত। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক ও শিল্পীরা।

সিনেমা শুরুর আগে দুই নায়িকার সঙ্গে ফটোশুট করেছেন জায়েদ খান। সে ছবি ঢাকা পোস্টকে পাঠালেন অভিনেতা নিজেই। সঙ্গে বললেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’

জানা গেছে, উত্তর আমেরিকার বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হবে ‘ভায়োলেন্স’। সেই আঙ্গিকে সাজানো হয়েছে গল্প। নির্মাণেও রাখা হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার।

জায়েদ খান ও অধরা খান নিজ নিজ ক্যারিয়ারে অনেক সিনেমা করলেও এই প্রথম জুটি বাঁধলেন। তাদের সঙ্গে আবার থাকছেন শিরিন শিলা। সবমিলিয়ে ব্যতিক্রম কিছুর প্রত্যাশা করছেন তাদের ভক্তরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ