• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর আটক দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিয়ের অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ

admin
আপডেটঃ : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদুল হকের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরের অভিজাত চিটাগং ক্লাবে বিয়ের অনুষ্ঠান ঘেরাও করে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা-কর্মীরা।

শুক্রবার (৫ জুলাই) রাত ১১টা থেকে ক্লাবটির মূল ফটকের সামনে জড়ো হন শতাধিক কর্মী।

সেখানে অবস্থান নিয়ে তারা “খুনির আশ্রয়-প্রশ্রয় চলবে না”, “জাহিদুল হককে গ্রেপ্তার করো”— এমন নানা স্লোগান দিতে থাকেন।

জাহিদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা।

বিয়ের অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় অতিথিদের প্রতিটি গাড়ি তল্লাশি করছে সাধারণ শিক্ষার্থী, এনসিপির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

প্রতিবাদকারীরা জানান, জাহিদুল হকের ছেলের বিয়ের আয়োজন চলছে চিটাগং ক্লাবে। সেই খবরে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত ১টা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, ‘জাহিদুল হক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালীন আমরা খবর পেয়ে এখানে এসেছি। এই বিয়ের উৎসবের মধ্যেই আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক। তিনি জুলাই বিপ্লবের সময় হাজারো মানুষের প্রাণহানির জন্য দায়ী।’

নিজাম আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ তাদের কোনো সহযোগী সংগঠনের সঙ্গে আপস করব না। তাঁদের বিচারের আওতায় আনতেই এই অবস্থান।”’

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘প্রতিবাদকারীরা জানতে পেরেছেন জাহিদুল হক বিয়েতে উপস্থিত। বিশৃঙ্খলা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আন্দোলনকারীদের শান্ত রাখতে বলা হয়েছে— তদন্ত ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে অনুষ্ঠানে কোনো আসামি উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ