• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হচ্ছেন আশরাফুল

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ পূর্ণকালীন সময়ের জন্য না হলেও আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা শেষে বিসিবি সূত্রে বিষয়টি জানা যায়।

আশরাফুল এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। মূলত দলটির ব্যাটিং কোচের ভূমিকা পালন করতেন তিনি। এছাড়া এনসিএল টি-২০’তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন বেরিয়েছিল। সংবাদ মাধ্যমকে সাবেক এই ক্রিকেটারও জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে তার দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে তাকে কোন দায়িত্ব দেওয়া হবে তা নিশ্চিত করে বলতে পারেননি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ