• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য ,২ দিন চলবে পণ্য খালাস ও শুল্কায়ন কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীমা ও পেনশন তহবিলে তারল্যঝুঁকি নিয়ে আইএমএফের সতর্কতা হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, ভর্তি ১,৯২০ মহানবীকে কটূক্তির মামলায় মৃত্যুদণ্ড বাতিল ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের হতাশা ভুলে আন্তর্জাতিক ফুটবলে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল থেকে অবসরের ভাবনা মাথায় এলেও তা সরিয়ে রেখে আপাতত ক্যারিয়ারে এক হাজার গোলের মহাকাব্যিক মাইলফলক স্পর্শ করতে চান এই অভিজ্ঞ উইঙ্গার। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাতে গোলডটকম এ তথ্য জানিয়েছে।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা গুরুত্ব দিয়েই ভেবেছিলেন তিনি। তবে দলীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে ইতিবাচক আলোচনার পর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিসবনে নেশনস লিগে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল, যা হবে জাতীয় দলের জার্সিতে রোনালদোর ২৩৪তম ম্যাচ।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনার কথা স্বীকার করে রোনালদো বলেন, ‘হ্যাঁ, আমি ভেবেছিলাম। আমি সবসময়ই আমার ভবিষ্যৎ ও বর্তমান সিদ্ধান্ত নিয়ে চিন্তা করি। এখন আপনারা আমাকে এখানে দেখছেন, তার মানে আমি খেলা চালিয়ে যাব।’

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তরুণ প্রজন্মকে দিকনির্দেশনা দেওয়াকেও নিজের বড় দায়িত্ব মনে করছেন এই মহাতারকা। তিনি যোগ করেন, ‘আমি বিশ্বাস করি এখনো জাতীয় দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারি- শুধু গোল করে নয়, মাঠের বাইরেও। তবে দলের যদি কখনো মনে হয় আমার প্রয়োজন নেই বা আমি অবদান রাখতে পারছি না, আমি নিজে থেকেই ব্যাগ গুছিয়ে বিদায় নেব।’

পরিসংখ্যানের কথা স্মরণ করিয়ে দিয়ে রোনালদো জানান, ‘পর্তুগালের মানুষ এখনো আমার ওপর ভরসা রাখে। পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন, আমি এখনো বেশ ভালোই করে যাচ্ছি।’ সূত্র: গোলডটকম

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ